• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

‎
‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৯০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
‎
‎শিক্ষার্থীদের মাঝ থেকে গণিত ভীতি দূর করার লক্ষ্যে রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) আয়োজন করেন গণিত অলিম্পিয়াড। এতে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ-৮ম এবং ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং ৯০ জন শিক্ষার্থী বিজয়ী হন।
‎
‎অনুষ্ঠানে রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) -এর সভাপতি শাহীনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাদিরউজ্জামান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আরপিএ-এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category