• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাণীনগরে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

দিনকাল বিডি / ৮৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী খবিরুল ইসলাম মোটরসাইকেল শোডাউন করেছেন। বুধবার সকাল ১০টা থেকে প্রায় সাড়ে ৪০০মোটরসাইকেলহর নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার আটটি ইউনিয়নে এই শোডাউন করা হয়।

শোডাউন চলাকালে এমপি প্রার্থী খবিরুল ইসলাম জানান,ঈদ শুভেচ্ছা বিনিময়,মাঠ পর্যায়ে জনগনকে দলে সম্পৃক্ত করা,দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করা এবং নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে এই শোডাউন বের করা হয়। উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ থেকে শোডাউন বের হয়ে খট্রেশ্বর রাণীনগর,কাশিমপুর,মিরাট গোনা,বড়গাছা,কালীগ্রাম ও একডালা এবং পারইল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক দিয়ে মোটরসাইকেল শোডাউন করেন। এসময় বিভিন্ন হাটে-বাজারে মোড়ে মোড়ে এবং জনসমাগম এলাকায় থেমে থেমে পথসভা করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল ও ঈদ শুভেচ্চা বিনিময় করেন।

আবাদপুকুর বাজারে পথসভায় এমপি প্রার্থী খবিরুল ইসলাম বলেন,দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং ইসলামী স্বাশন ব্যবস্থা চালু করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় যেতে সবাইকে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানান।

মোটরসাইকেল শোডাউনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার সভাপতি ডা: আনজির হোসেন,সেক্রেটারী শামীনুর ইসলাম শামীম,সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাসসহ উপজেলার আটটি ইউনিয়নের জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category