• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে প্রকাশ্য দিবালোকে ৮ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, থানায় সাধারণ ডায়েরি

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে অপহৃত ছাত্রীর মা বাদী হয়ে রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়গাছা ইউনিয়নের শলিয়া গ্রামে।

​স্থানীয় ও ডায়েরি সূত্রে জানা যায়, শলিয়া গ্রামের সেজদুল প্রামানিকের মেয়ে এবং দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিল। এ সময় একই গ্রামের সালাম মোল্লার ছেলে সাকিবুল (২০)-সহ ৪-৫ জন যুবক মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানান অপহৃতের মা পূর্ণিমা বেগম। পরবর্তীতে শনিবার বিকেলে এ বিষয়ে তিনি বাদী হয়ে থানায় জিডি করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান,স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category