• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রেজাউল

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এরি ধারাবাহিকতায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম শেখ রেজাউল ইসলাম রেজু রাণীনগর উপজেলার সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির সূচনা করেন।

​শনিবার (১৩ জুন) রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, রাকিবুল হাসানের সভাপতিত্বে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শেখ রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এচাহক আলী।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো,মোশারব হোসেন সাধারণ সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপি ​মো,মেজবাউল হক লিটন সাংগঠনিক সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপি

​এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি, কৃষক দলের সভাপতি মতিন খান এবং মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

​
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় এলে আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।

​বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবুজায়নের কোনো বিকল্প নেই। বিএনপির এই নির্বাচনী অঙ্গীকার দেশবাসীকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপজেলার সবাইকে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category