• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতোলায় অবস্থিত মেসার্স ফটিক ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিন জানান,কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

কোনো অসাধু ব্যবসায়ী যদি নিয়ম অমান্য করে কৃত্রিম সংকট তৈরি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category