• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাণীনগরে ভ্যান চালকের লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৬৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর রাণীনগরে বৃহস্পতিবার সকাল ১০টায় সড়কের পাশে ধানের ক্ষেতে পানিতে ভাসমান অবস্থায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয়রা অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় না পাওয়ায় নওগাঁর সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়। তারা এসে কাজ শুরু করতেই ওই লাশ উপজেলার রাতোয়াল গ্রামের জুয়েল হোসেন (৩৭) বলে তার স্বজনরা সনাক্ত করে। দুপুর ১টার দিকে রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, উপজেলার কালিগ্রাম ইউনিয়নের কাশেম আলীর ছেলে দুই সন্তানের জনক জুয়েল হোসেন চার্জার ভ্যান চালানোর পাশাপাশি আখ এবং নানা জাতের তরিতরকারি গ্রামে গ্রামে বিক্রি করতো। বৃহস্পতিবার ভোরে ভ্যান নিয়ে স্থানীয় আবাদপুকুর হাটের দিকে যাওয়ার সময় রাণীনগর-আবাদপুকুর সড়কে হরিপুর কালিতলা নামক স্থানে কে বা কাহারা তাকে হত্যা করে সড়কের পাশে ধান ক্ষেতে ফেলে রেখে ভ্যান নিয়ে চলে যায়। ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইকারি চক্ররা এই হত্যা কান্ড ঘটিয়েছে।
জুয়েলের ফুফাত ভাই সুজন জানান, আমার ভাই অত্যান্ত সাদামাটা মানুষ পরিশ্রম করেই জীবন-যাপন করেন। তার কোন শত্রু আছে বলে আমার জানা নেই। তারপরও দাবি করবো এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের প্রয়োজনীয় তদন্ত স্বাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান জানান, রাণীনগর আবাদপুকুর-সড়কের হরিপুর নামক স্থানে সড়কের পাশে পরিত্যাক্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মৃত জুয়েলের ভাই রুবেল বাদি হয়ে থানায় একটি ইউডি মামলা করেছে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানার পরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category