• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাণীনগরে মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ২৮০ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

রাণীনগর নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্থানীয় সেবাখাতে নাগরিক পরিবীক্ষণ সেবাখাতের প্রাপ্ত তথ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাশিমপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ভয়েসস ফর চেইঞ্জ প্রকল্পের আওতায় খান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় কাশিমপুর ইউনিয়ন নাগরিক ফোরাম এই সভার আয়োজন করে। সুইজারল্যান্ড ও গ্লোবাল আফেয়ার্স অফ কানাডার আর্থিক সহায়তায় এবং নাগরিকতা জিএফএ-এর কারিগরি সহায়তায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, পরিষদের চেয়ারম্যান মো: মকলেছুর রহমান (বাবু), রাইডোর নির্বাহী উপদেষ্টা প্রভাষক দেওয়ান মতিউর রহমান (স্বপন), আপোস-এর নির্বাহী পরিচালক এস এম সহিদুল আলম, প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান লিয়ন, পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়নের শতাধিক পুরুষ-মহিলারা উপস্থিত ছিলেন। স্থানীয় সেবাখাতের মধ্যে অন্যতম হচ্ছে ইউনিয়ন পরিষদ। তাই ইউনিয়ন পরিষদের সকল সেবা প্রাপ্তি সম্পর্কে ইউনিয়নের প্রতিটি নাগরিক যদি সচেতন হোন তাহলে সরকারের যে কোন সেবা প্রতিটি নাগরিক সহজেই পেতে পারেন। তাই সরকারি সেবাসমূহ সহজেই প্রতিটি ঘরে পৌছে দিতে হলে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে জনপ্রতিনিধিদের সচেতন করার কোন বিকল্প নেই বলে মনে করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category