• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

দিনকাল বিডি / ৩৫১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

জুনায়েদ রহমান চন্দন, স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে রাণীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল লতিফ–এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশি সুপার আব্দুল আজিজ।

রাণীনগর থানা পুলিশের আয়োজনে ও এসআই নাজমুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় রাণীনগরে আইনশৃঙ্খলা উন্নতিসহ সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আওরাঙ্গজেব হোসেন রাব্বী, সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী, রাজেকুল ইসলাম প্রমূখ।

নবাগত অফিসার ইনচার্জ বলেন, পুলিশ এবং সাংবাদিকের পেশাগত ধরণ কিছুটা একই রকম। রাণীনগরের আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে আমরা একে অপরের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে এক সঙ্গে কাজ করবো। সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনায় পুলিশ তাদের গ্রেফতারের জন্য মাঠ পর্যায়ে কাজ করছে। আশা করি খুব শিঘ্রই চুরি-ছিনতাই, মাদক সেবন ও বিক্রয়ের মতো অপরাধ নিয়ন্ত্রনে আসবে। সেই ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category