• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাণীনগরে হাটে নামার পরপরই প্পকেটে দেখি কোরবাণী কেনার ১লাখ টাকা নাই

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ মে, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে আবাদপুকুর হাটে
কোরবানীর গরু কিনতে এসে নূরুজ্জামান (৪২) নামে এক ক্রেতার পকেট
থেকে ১লাখ টাকা খোয়া গেছে। বুধবার বেলা ১১টায় এঘটনা ঘটে। তিনি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার নাজমুল হকের
ছেলে।
নুরুজ্জামান জানান, ৫জন মিলে একটি গরু কোরবানী দেয়ার সিদ্ধান্ত
নিয়ে অংশিদাররাসহ আবাদপুকুর হাটে গরু কিনতে আসে। বেলা ১১টার
দিকে হাটে নামার পরপরই প্যান্টের পকেট থেকে ১লাখ টাকা চুরি হয়ে যায়।
পরে পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। সাথে সাথে টাকা উদ্ধারের জন্য
আবাদপুকুর হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এঘটনায়
কাউকে সনাক্ত করা বা টাকা উদ্ধার করা যায়নি। তবে কোরবানী কেনার টাকা
চুরি হওয়ায় চরম বিপাকে পরেছি।
আবাদপুকুর হাটের ইজারাদারের একজন অংশিদার হাজের আলী জানান,
প্যান্টের পকেট থেকে ১লাখ টাকা চুরি যাওয়ার ঘটনাটি আমি শুনেছি।
কিন্তু টাকা উদ্ধারের কোন সুরাহা করা যায়নি। তবে টাকা নিজ নিজ
হেফাজতে সাবধানে রাখতে এবং আসল ও জাল টাকা দেখে লেন-দেন করতে
ক্রেতা-বিক্রেতাকে সচেতন করার জন্য পশুর হাটে সব সময় মাইকিং করা হচ্ছে।
তার পরেও যদি কেউ সচেতন না হয় তাহলে কি করার আছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, টাকা চুরির
ঘটনাটি শুনেছি তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category