• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগর থানার নতুন ওসি হিসেবে মোঃ জাকারিয়া মন্ডলের যোগদান

দিনকাল বিডি ২৪ / ২২৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ জাকারিয়া মন্ডল মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আম গ্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের পুত্র। বর্তমানে তিনি সপরিবারে বগুড়ায় বসবাস করছেন। ২০০৫ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।রাণীনগর থানার সঙ্গে তার পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১২ সালে তিনি এই থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১৪ বছর পর তিনি একই থানায় প্রধান কর্মকর্তা হিসেবে ফিরে এলেন।

​যোগদানের প্রথম দিনেই তিনি রাণীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য ব্যক্ত করেন ওসি জাকারিয়া মন্ডল স্পষ্ট জানিয়ে দেন যে, মাদকের ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর অবস্থান নেবেন। তিনি বলেন, “সমাজের অধিকাংশ অপরাধের মূলে রয়েছে মাদক। যারা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। রাণীনগরবাসীর শান্তি ও নিরাপত্তার প্রশ্নে তিনি কোনো আপোষ করবেন না বলে অঙ্গীকার করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি স্থানীয় সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায় রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামসহ ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category