• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাবিতে ভর্তি পরীক্ষা, পশ্চিমা লের ৩ ট্রেনের ছুটি বাতিল

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের চাপ সামলাতে রাজশাহীগামী পশ্চিমা ল রেলওয়ের তিনটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পশ্চিমা ল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল আউয়াল।

আব্দুল আউয়াল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে রাজশাহী-ঢাকা-রাজশাহী রেল সড়কে চলাচলকারী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের আগামী ২৮ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস এবং খুলনা-রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ৩০ মের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার কারণে গোবরা-রাজশাহী-গোবরা রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে ২৭ মে থেকেই অতিরিক্ত দুটি কোচ সংযোজন করা হবে। এর মধ্যে একটি প্রথম শ্রেণি এবং একটি শোভন চেয়ার আসনের কোচ।

এই ট্রেনটিতে অতিরিক্ত কোচ থাকবে আগামী ৩১ মে পর্যন্ত। তাছাড়া অন্য চারটি ট্রেনে অতিরিক্ত কোচ থাকবে ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত। এর মধ্যে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে একটি প্রথম শ্রেণি ও একটি শোভন চেয়ারের কোচ, ঢালারচর-রাজশাহী-ঢালারচর রুটের ঢালারচর এক্সপ্রেসে একটি করে প্রথম শ্রেণি ও শোভন চেয়ারের কোচ অতিরিক্ত সংযোজন করা হবে।

আর রাজশাহী-খুলনা রুটের সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং প গড়-রাজশাহী রুটের বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে একটি করে প্রথম শ্রেণির কোচ সংযোজন করা হবে।
উল্লেখ্য, আগামী ২৯, ৩০ এবং ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার জন্য এ বছর চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জনের। ৩ হাজার ৯৩০টি আসনের জন্য এই শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন। প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ জন শিক্ষার্থী। এই পরীক্ষার জন্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবক মিলিয়ে প্রায় ৩ লাখ মানুষ রাজশাহী আসবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category