• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাবি’র চিকিৎসা কেন্দ্রে নেই কোনো গাইনি চিকিৎসক

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫ হাজার। এর মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজারের বেশি। তবে তাদের জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেই কোনো বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক। এতে করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বি ত হচ্ছেন নারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকার ফলে গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা জানান, তাদের বিভিন্ন মেয়েলি সমস্যার সময় চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গাইনি চিকিৎসকের পদ থাকলেও কোনো চিকিৎসক নেই। ফলে বাধ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গা থেকে তাদের সেবা নিতে হচ্ছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা বলছেন, প্রতিবছর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বার্ষিক ফি নিচ্ছেন কিন্তু তারা সেই অনুপাতে সেবা পাচ্ছেন না।
ক্ষোভ প্রকাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাহমিদা কনক বলেন, মেয়েদের অনেক সমস্যা থাকে। এর মধ্যে অনিয়মিত মাসিক, পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা উল্লেখযোগ্য সমস্যা। যা একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া কেউ দিতে পারে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গাইনি ডাক্তার না থাকায় এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা কোনো সমাধান পাই না। ভালো চিকিৎসা পেতে যেতে হয় প্রাইভেট হাসপাতালে। ফলে আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হাসনা হেনা বলেন, নারী শিক্ষার্থীদের নানা জটিলতা থাকে। যেগুলো তারা পুরুষ চিকিৎসকের কাছে বলতে পারেন না। কিন্তু আমাদের মেডিকেল সেন্টারে কোনো গাইনি চিকিৎসক নেই। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত মেডিকেলে দ্রæত একজন নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দিয়ে এই সমস্যার সমাধান করা।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের পরিচালক ডা. তবিবুর রহমান শেখ বলেন, আমাদের এখানে নারী বিশেষজ্ঞের পদ আছে। কিন্তু চিকিৎসক নেই। ইউজিসি থেকে নিয়োগ বন্ধ থাকায় আমরা চিকিৎসক নিয়োগ দিতে পারছি না। আশাকরি দ্রæত নিয়োগ প্রক্রিয়া চালু হবে। বর্তমানে আমরা বিকল্প হিসেবে চালাচ্ছি। তবে নিয়োগ হলে আমরা শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা দিতে পারবো।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সুলতান-উল-ইসলাম বলেন, এটা সত্যি যে মেয়েদের জটিল কোনো রোগের চিকিৎসা আমাদের মেডিকেল সেন্টারে নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে। সেজন্য চাইলেও নিয়োগ দিতে পারছি না। তবে আমি ডাক্তারদের সঙ্গে মিটিং করেছি। সেখানে তাদের আমাদের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার কথা বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category