• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামপালের নদীতে গত ১ মাসের ব্যবধানে আরও এক লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১৭৯ Time View
প্রকাশঃ বুধবার, ১ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালের নদী থেকে অজ্ঞাত পরিচয়ের মধ্য বয়সী (৪০) এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় রামপাল থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে ঘোষিয়াখালী নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে। রামপাল থানা পুলিশ ও রোমজাইপুর গ্রামের মহিলা ইউপি সদস্য রিনা বেগমের তথ্যমতে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২ টায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর গ্রামের পশ্চিম পাশ দিয়ে ভেসে যাচ্ছিল। খবর পেয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ওসি (তদন্ত) রাধেশ্যাম, এসআই খন্দকার মমিন, এসআই দেলোয়ার হোসেনসহ সংগীয় ফোর্স স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেন। পরে ঘোষিয়াখালী নৌ পুলিশ থানার ওসি শরিফুল ইসলামের কাছে লাশটি হস্তান্তর করে। লাশের পরনে খয়েরী কালো ফুলপ্যান্ট, সাদা গেঞ্জির নিচেয় ও পিত্ত রংয়ের ফুল গেঞ্জি গায়ে ছিল। তবে তা পা খালি ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছিল। তার শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কি না তা সনাক্তসহ ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করা হবে বলে জানানো হয়। লাশটি গ্রহণের বিষয়টি নৌ পুলিশের ওসি শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, জেলা পুলিশ সুপার মহোদয় এর অনুমতিক্রমে লাশের পরিচয় সনাক্ত ও কি কারণে মারা গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ গত ২৪ জানুয়ারি রোমজাইপুর গ্রামের নদীর চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছিল রামপাল থানা পুলিশ। পরে তার পরিচয় সনাক্ত করে রামপাল থানা পুলিশ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category