• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামপালে আইন শৃঙ্খলা সভায় হৈ চৈ বাকবিতন্ডা

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল উপজলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় চেয়ারে বসা নিয়ে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও এক ইউপি চেয়ারম্যানের মধ্যে প্রায় ১০/১৫ মিনিট ধরে হৈচৈ বাকবিতন্ডা হয়েছে। এক পর্যায়ে ইউএনও নাজিবুল আলম আইন শৃঙ্খলা সভা মুলতবির ঘোষণা দেন। পরে এক ইউপি চেয়ারম্যানের অনুরাধে সভার কাজ পুনরায় শুরু হয়।

জানা গেছে উপজলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে সেপ্টম্বর /২০২২ মাসের আইন শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। সভা শুরুর কয়েক মিনিট পরে উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন ও নারী ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি সভা কক্ষে আসেন। এসেই তারা তাদের নির্দিষ্ট চেয়ার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ নিয়ে উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন ও উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিনের মধ্যে প্রথম কথা কাটাকাটি হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জম হোসেন ইউএনও নাজিবুল আলমের সাথেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও এক পর্যায়ে আইন শৃঙ্খলা সভা মুলতবির ঘোষনা দেন। পরে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরের অনুরোধে বেলা সাড়ে ১১ টায় পুনরায় সভার কাজ শুরু হয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড বলেন চেয়ারম্যানদের জন্য নির্দিষ্ট চেয়ার না থাকায় আজকে এই সমস্যা তৈরী হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও স্যারের উচিত ছিল আগে থেকে আমাদের চেয়ারম্যানদের চেয়ারগুলা নির্দৃষ্ট করে রাখা। ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির বলেন আমি মিটিং এর শৃঙ্খলা যাতে নষ্ট না হয় এ জন্যে তাদেরকে অনুরোধ করে মিটিংয়ের পরিবেশ তৈরী করেছি।

এ ধরনের শৃঙ্খলা পরিপন্থী পরিবেশ আমি আশা করিনি। উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন বলেন আমি কক্ষে ঢুকে দেখি ইউএনও স্যার মিটিং করছেন। আমার সাথে থাকা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি চেয়ার না পাওয়ায় আমি প্রতিবাদ করেছি। এ নিয়ে সবাই আমার সাথে ইউএনও এবং ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম বলেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কখন পিছনে এসে দায়িয়েছেন তা আমি খেয়াল করিনি।

পরে মহিলা ভাইস চেয়ারম্যানে বসা নিয়ে উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আমার বেশ খানিকটা কথা কাটাকাটি হয়েছে। এ ছাড়া উপজেলা চেয়ারম্যানের সাথে ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড এর সাথে ও কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে আমি মিটিং স্থগিত করার কথা বলেছিলাম। এসময় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরের অনুরোধ করলে পুনরায় মিটিংয়ের কাজ শুরু করি। আগামী মিটিং এ চেয়ারম্যান সাহবদের জন্য চেয়ার নির্দৃষ্ট করে রাখা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category