• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামপালে এইচএসসি পরীক্ষায় পাশের হারে হতাশা; মাদরাসা গুলো এগিয়ে

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালে দুইটি মাদরাসায় শতভাগ পাশসহ সাতটি মাদরাসার রেজাল্ট ভালো হলেও তিনটি কলেজে পাশের হার হতাশাব্যঞ্জক। মাদরাসা সাতটির পাশের হার প্রায় ৯৩ ভাগ হলেও কলেজ তিনটিতে পাশের হার প্রায় ৫৬ ভাগ। কারিগরি দুইটি শাখার পাশের হার সাড়ে ৮৮ ভাগ। দেশব্যাপী এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৮.৬৪ ভাগ। সেই তুলনায় রামপালে রেজাল্ট খারাপ হয়েছে।

রামপাল উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এবার রামপাল সরকারি ডিগ্রী কলেজ থেকে জেনারেল শাখা থেকে ১৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৬ জন। অকৃতকার্য হয়েছে ১০২ জন। পাশের হার ৪৬ ভাগ। বিএম শাখায় পরীক্ষায় অংশ নিয়েছিল ১১০ জন। পাশ করেছে ৯৮ জন। অকৃতকার্য ১২ জন।

গিলাতলা আবুল কালাম ডিগ্রি কলেজে পরীক্ষায় অংশ নিয়েছিল ১০৯ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৪৯ জন। অকৃতকার্য হয়েছে ৬০ জন। পাশের হার ৪৪ ভাগ।

সুন্দরবন মহিলা ডিগ্রী কলেজের ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৯৭ জন। অকৃতকার্য হয়েছে ৩১ জন। পাশের হার ৭৫.৭৮ ভাগ। দেশব্যাপী ফল বিপর্যয় হলেও সুন্দরবন মহিলা কলেজর মেয়েরা অনেক ভালো রেজাল্ট করেছে।

উপজেলার ৭ টি মাদরাসার মধ্যে গোবিন্দপুর এজেএস ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে কৃতকার্য হয়েছে ২২ জন। অকৃতকার্য হয়েছে ৫ জন। পাশের হার ৮১.৪৮ ভাগ। ফয়লাহাট আছিয়া কারামতিয়া মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৮ জন।

কৃতকার্য শতভাগ। এর মধ্যে ৪ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার সেরা হয়েছে। শরাফপুর কারামতিয়া ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৩৭ জন। কৃতকার্য হয়েছে ৩১ জন। অকৃতকার্য ৬ জন। পাশের হার ৮৩.৭৮ ভাগ। ইসলামাদ সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৮ জন। কৃতকার্য হয়েছে শতভাগ। জিপিএ ৫ পেয়েছে একজন। সোনাতুনিয়া আজিজীয়া ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ জন। কৃতকার্য হয়েছে ১৭ জন।

অকৃতকার্য ১ জন। পাশের হার ৯৪.৮৮ ভাগ। খেজুর মহল আলীম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৭ জন। কৃতকার্য হয়েছে ২৪ জন। অকৃতকার্য হয়েছে ৩ জন। পাশের হার ৮৮.৭৯ ভাগ। মল্লিকেরবেড় আলীম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৪ জন। কৃতকার্য হয়েছে ২২ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। পাশের হার ৯১.৬৭ ভাগ।

রামপালে সার্বিকভাবে ছেলেদের তুলনায় মেয়েদের কৃতকার্যের হার অনেক বেশী। লেখাপড়ায় মেয়েরা বরাবরের মতো এগিয়ে থাকলেও ছেলেরা পিছিয়ে পড়েছে। এর জন্য শিক্ষার্থীদের হাতে হাতে মরণঘাতী মোবাইল ফোন ব্যবহার কে দায়ী করছেন সচেতন মহল। মোবাইল ফোনের অনিরাপদ ব্যবহার শিক্ষার্থীদের মেধা শেষ করছে বলে দাবী করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category