• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামপালে জাতীয় স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের ডেঙ্গু সচেতনতা সভা

দিনকাল বিডি ২৪ / ২০৭ Time View
প্রকাশঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালে ডেঙ্গু প্রতিরোধে র্যা লি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের ফয়লাহাট প্রজেক্ট অফিসের আয়োজনে উপজেলার সগুনা মাধ্যমিক বিদ্যালয়ে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন, জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের প্রজেক্ট ডাইরেক্টর (হেলথ) শিউলী রানী ৷ তিনি বলেন, বর্তমান সময়ে ঘরে ঘরে মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছে। জ্বরে আক্রান্ত হলে আমাদের দ্রুত সরকারী হাসপাতালের স্বরণাপন্ন হতে হবে৷ সরকারী হাসপাতালে চিকিৎসার সকল প্রকার সুব্যবস্থা রয়েছে, পাশাপাশি এডিস মশার প্রজনন রুখে দিতে ঘর বাড়ির চারপাশ পরিস্কার পরিছন্ন রাখা, বদ্ধ জায়গাতে জমে থাকা পানি নিষ্কাশনসহ ডেঙ্গু রোগ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান৷

সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের প্রজেক্ট অফিস ইনচার্জ লায়লা সুলতানা। সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সগুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী শিক্ষক মাওলানা সরোয়ার হোসেন, প্রশান্ত কুমার পাল, জাহিদুর রহমান, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের সাধারন সম্পাদক সুব্রত পাল, বিদ্যালয়ের শিক্ষিকা রমা রানী পাল, বানী পাড়ে সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের ইয়ুথ ভলান্টিয়ারবৃন্দ, মহিলা দল ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশন কমিউনিটি হেলথ সার্ভিস, নারীর অধিকার ও ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনে অভিযোজন ক্ষমতা ও স্বাস্থ্যখাতে উদ্যোক্তা তৈরী করে স্বাস্থ্যসেবা ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় যুব ক্লাবকে সাথে নিয়ে কাজ করছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category