• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামপালে বই উৎসবে প্রাথমিকে অর্ধেক মাধ্যমিকে ৭০ ভাগ বই পেল শিক্ষার্থীরা

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে ইংরেজি নববর্ষের প্রথম দিনে বই উৎসব পালন করা হয়েছে। এ উৎসবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫০ শতাংশ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭০ শতাংশ বই পেয়েছে।

রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, এ উপজেলায় প্রাক প্রাথমিকে ৩ হাজার ২৫ টি শিশুকে শতভাগ বই দেয়া হয়েছে। ২ হাজার ৯৭০ জন ১ম শ্রেণির শিক্ষার্থীর মাঝে ১ খানা, ২য় শ্রেণির ২ হাজার ৮২৫ জন শিক্ষার্থীর মাঝে ২ খানা, ৩য় শ্রেণির ২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থীর মাঝে ৩ খানা, ৪র্থ শ্রেণির ২ হাজার ৬১০ জন শিক্ষার্থীর মাঝে ৩ খানা ও ৫ম শ্রেণির ২ হাজার ২৭৫ জন শিক্ষার্থীর মাঝে ৩ খানা করে বই বিতরণ করা হয়েছে। প্রাথমিকের ১২৮ টি, কিন্ডারগার্টেনের ৯ টি ধরে মোট ১৩৭ টি বিদ্যালয়ের মোট ১৬ হাজার ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে শতকরা ৫০ ভাগ বই বিতরণ করা হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়ের সম্পূর্ণ পরিসংখ্যান না পাওয়া গেলেও শতকরা ৭০ ভাগ বই বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category