• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামপালে বসতঘরে অগ্নিকাণ্ড দরিদ্রের স্বপ্ন পুড়ে ছাই

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
রামপালে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে এক ইমামের বসত ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এতে ওই ভুক্তভোগী বদরুল ইসলামের ৫ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ওই সময় ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা আড়াইটায় শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।

খবর পেয়ে গৌরম্ভা ফাঁড়ির এএসআই দুলাল চন্দ্র কর্মকার ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যের যাওয়ার পূর্বেই স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করার পূর্বে সম্পুর্নভাবে বসত ঘরটি ছাই হয়ে যায়। ভুক্তভোগী বদরুল ইসলাম বদর জানান, তার দীর্ঘ দিনের জমানো টাকা দিয়ে ঘর নির্মাণ করছেন। ঘরে জমানো ৩০ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার ছিল বলে তিনি দাবী করেন। স্থানীয় সাংবাদিক মুর্শিদা পারভীন ও গৌরম্ভা ফাঁড়ির এএসআই দুলাল চন্দ্র কর্মকার জানান, আগুন ওই ভুক্তভোগী বদরুলের সব কিছু শেষ হয়ে গেছে। তারা সমাজের বিত্তবানদের সাহায্যের জন্য অনুরোধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category