• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. তানজিলুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সৈকত (১৮)। তিনি হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে গোমস্তাপুর ফুলবাড়িয়ার আয়ুব আলী (৪০)। তিনি হাসপাতালে ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালে স্থানীয় আছেন ৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। বুধবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালে চলতি বছর চিকিৎসা নিয়েছে ৪৭৩ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে ১৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। মারা গেছে ৩ জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. তানজিলুল বারী বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়। একজন আজ ও গতকাল সন্ধ্যায় মারা গেছেন। এর মধ্যে আয়ুব আলী ঢাকা ফেরত ছিলেন। আর সৈকতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category