• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

দিনকাল বিডি / ২০০ Time View
প্রকাশঃ বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রামেকের ডেঙ্গু ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার রজুফা বেগম (৫৫) ও চারঘাট উপজেলার মোঃ সাজিত (১৩)। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের দুজনের কোনো ভ্রমণ ইতিহাস নেই। তারা দুজনই পাঁচ দিনের জ্বর নিয়ে ১০ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তাদের ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হয়। সেখানেই রাতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৯৬ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮০ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৭ জন। বর্তমানে আরও ১৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category