• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

লালপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহতের মৃত্যু

আনিছুর রহমান / ৯৭ Time View
প্রকাশঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

নাটোরের লালপুর উপজেলার উধনপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল (১ ফেব্রুয়ারি) রাত ৮:৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল গফুর (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি উপজেলার উধনপাড়া উত্তর মাঠে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওবায়দুল ইসলাম মন্টু ও আ. লতিফ পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মন্টু পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে লতিফ পক্ষের ওপর হামলা চালায়। এতে আব্দুল গফুর (৭০), বিএনপি সমর্থক আ. লতিফ (৭০) এবং গাজিউর রহমান (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি রাতে মারা যান আব্দুল গফুর।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, “ঘটনার বিষয়ে আগেই মামলা দায়ের করা হয়েছিল এবং নিহতের ব্যাপারেও আমরা অবগত। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category