• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

লালপুর উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ!

দিনকাল বিডি / ২২৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

মোঃ আতাউর রহমান
লালপুর( নাটোর) প্রতিনিধি

নাটোরেরর লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থাবর সম্পত্তি হস্তান্তর করে ১% হিসেবে প্রাপ্ত রাজস্ব ব্যায়ে ৮জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এছাড়াও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাফজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান লাভলু, আওয়ামী লীগ নেতা রোকনুল ইসলাম লুলু।
এছাড়াও ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও স্হানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী জানান, হাট-বাজার রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের ইজারাবাবদ লভ্যাংশ আয়ের ১৫% অর্থদ্বারা ড্রেনের স্ল্যাব স্হাপন করা এবং ইউনিয়ন পরিষদ থেকে ওয়ালিয়া ও ধুপইল বাজারে বর্জ্য পরিস্কার করতে দুটি হাতল ট্রলি দেওয়া হয়। ফলে ওয়ালিয়া ইউনিয়নের বড় দুটি বাজারের বর্জ্য গুলো দ্রুত সরানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category