• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শিক্ষা অর্জনের মধ্যদিয়ে আমাদেরকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে-এ্যাড.ওমর ফারুক সুমন এমপি

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন বলেছেন, কোরআন ও সুন্নাহের জ্ঞান অর্জনের মধ্যদিয়ে আদর্শ মানুষ হতে হবে। ইসলাম আমাদেরকে অসম্প্রদায়িক চেতনা শিক্ষা দেয়। মহানবী হজরত মুহাম্মদ (স.) সাম্প্রদায়িকতার উর্ধে থেকে সকলের প্রতি সম্প্রীতির শিক্ষা দিয়েছেন।

আমরা মুসলমান হিসেবে আমাদেরকেও সেই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। তিনি আরও বলেন,শিক্ষা মানুষের একটি অমুল্য সম্পদ। যা কখনো হারিয়ে যাবে না। শিক্ষা অর্জনের মধ্যদিয়ে আমাদেরকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তিনি গত শুক্রবার সন্ধ্যায় আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসায় মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব চৌধুরী গোলাম মোস্তফা বাদল, বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান পলাশ,আব্দুল মতিন মামুন, জিল্লুর রহমান, প্রধান শিক্ষক আজাহার আলী, মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল বাকি, মাওলানা মুফরাদুল ইসলাম, মুফতি হারুনুর রশিদ প্রমুখ। এমপি সুমন মাদ্রাসা চত্বর পৌছলে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category