• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার, নাচোল-“ক্রীড়ায় অংশ গ্রহণ করে সুস্থ্য থাকি ও মাদককে না বলি”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন, শীতকালীন ক্রীড়া সমিতির সম্পাদক ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, বাশিস নাচোল শাখার সভাপতি তাজামুল হক, সাবেক সভাপতি জহিরুদ্দীন, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাদিকুল ইসলামসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। পরে অতিথিগণ উপজেলা পরিষদ ফুটবল মাঠে ছাত্র-ছাত্রীদের ভলিবল খেলার উদ্বোধন করেন।

ক্রীড়া সমিতির সম্পাদক ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান জানান, ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতিরশীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালকদের জন্য ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, বর্ষা নিক্ষেপসহ মোট ১৪টি ইভেন্ট রয়েছে। অপরদিকে

বালিকা(বড় গ্রæপ)দের জন্য ১০০ ও ২০০ মিটার দৌড়সহ ৯টি ইভেন্ট, ছাত্র-ছাত্রীদের জন্য ভলিবল ও একক এবং দ্বৈত ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। ১৮ জানুয়ারী সকল ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category