• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শুদ্ধাচার পুরস্কার পেলেন ইউএনও আব্দুল্যাহ আল মামুন

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নওগাঁর সাপাহার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্যাহ আল মামুন। নওগাঁ জেলার উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্য হতে ইউএনও আব্দুল্যাহ আল মামুন এ সম্মাননা পেয়েছেন।
রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। এর আগে ২০২২ সালে তিনি প্রথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় একাধারে নওগাঁ জেলা এবং রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হওয়ার সম্মান অর্জন করেন।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আব্দুল্যাহ আল মামুন যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে উপজেলার সার্বিক উন্নয়নে কর্তব্যনিষ্ঠা ও নিরলসভাবে কাজ করেছেন। সকল শ্রেণিপেশার মানুষের কাছে তিনি মানবিক ও জনবান্ধন ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছেন। কর্মজীবনের সর্বত্রই অসামান্য অবদান ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তিনি।

বর্তমান কর্মস্থল সাপাহার উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, ক্রীড়া, মুক্তিযুদ্ধ ও পর্যটন বিকাশে ব্যতিক্রমী বেশ কিছু কাজ করে স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বমহলে প্রসংশিত হয়েছেন তিনি। তার উদ্ভাবনী উদ্যোগগুলোর একটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তরুণ প্রজন্মের মাঝে তুলতে ধরতে উপজেলা প্রাঙ্গণে নির্মিত “জয় বাংলা চত্বর”।

তিনি উপজেলার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে নির্মাণ করেন “সাপাহার টেনিস কোর্ট”। সাপাহার উপজেলা আমরুপালি আমের জন্য প্রসিদ্ধ হওয়ায় এ আমের আদলে “সাপাহার আম চত্বর” নির্মাণের উদ্যোগ নেন তিনি। সাপাহারের ঐতিহ্যবাহী জবই বিলকে পর্যটকদের নিকট আকর্ষণীয় করতে “জবই বিল মাছ চত্বর”, সেলফি পয়েন্ট, বিভিন্ন বসার স্থাপনা নির্মাণ করেন।

এছাড়াও “উপজেলা পরিষদ মুক্তমঞ্চ” ও উপজেলা পরিষদ পুকুরের চারপাশের ওয়াকওয়ে নির্মাণ তার গৃহীত উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, সবসময় নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায় সাপাহার উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category