• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শেখ হাসিনার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।আজ(১৪ আগস্ট) বুধবার বেলা বারোটার দিকে সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠ থেকে বের হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ পাট বাজার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক উজ্জ্বল, যুবদলনেতা সোহাগ সওদাগর, রবি,রিপন, শান্ত,জাহাঙ্গীর প্রমুখ।

এবিষয়ে আমিনুল ইসলাম মিন্টু বলেন, বিএনপি ও সমমনাবিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী-সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাইয়ের নির্দেশনায় ঈশ্বরগঞ্জে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।আমাদের দাবি খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category