• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শেরপুরে বাঁধ নির্মাণ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান ও প্রস্তাবিত কার্যক্রমের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ফেব্রুয়ারি) বিকেলে পানি উন্নয়ন বোর্ড, বাপাউবো, শেরপুরের আয়োজনে উপজেলার ব্রীজপাড় এলাকায় এই গণশুনানির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা যুব দলের আহবায়ক মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক সহ ভুক্তভোগী এলাকাবাসী।

উক্ত গণশুনানিতে বক্তারা মহারশি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খনন করে নাব্যতা ফিরিয়ে দেয়া সহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান।

গণশুনানিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,
পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা, ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category