• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

দিনকাল বিডি / ৪০৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ। এতে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভু‚মি) মো. আশরাফুল কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা আক্তার, থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category