• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শ্রীপুরে বিএনপি নেতা শাহজাহান চঞ্চলের মৃত্যুবার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রয়াত শাহজাহান চঞ্চল এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৪ইং রবিবার বেলা বারোটার দিকে
চন্নাপাড়া এমদাদুল উলুম মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রয়াত শাহজাহান চঞ্চলের ছোট ভাই এনামুল হক খোকন এর সভাপতিত্বে ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফ আলী নিজাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী।

প্রধান অতিথি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন। তিনি বলেন, প্রয়াত শাহজাহান চঞ্চলের সাথে আমার নিবিড় সম্পর্ক ছিল। আজ এই দিনে উনাকে আমাদের অনেক বেশি প্রয়োজন ছিল।

আজকে অনেক বেশি মনে পরছে। তিনি আজ বেঁচে থাকলে রাজনৈতিক, সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক কর্মকান্ড হয়তোবা আমাদের জন্য আরো সহজ হতো। আজ বিএনপি পরিবারে তার অভাব অপূরণীয়। তার আদর্শ বুকে লালন করে, ভালো গুণগুলো স্মৃতিচারণ করবো।

প্রয়াত শাহজাহান চঞ্চলের বড় ছেলে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস এম পলাশ চঞ্চল এর সার্বিক তত্ত্বাবধানে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক শাহজাহান সজল, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নছ মিয়া প্রধান, ৭নং ওয়াড বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক রতন সাংগঠনিক সম্পাদক শফিকুল, জেলা ছাএদল নেতা লিটন নওশাত মোস্তাক, যুবদল নেতা নাজমুল হক সুমন, বিএনপি নেতা জহিরুল ইসলাম প্রিন্স,

ছাএদল নেতা ওয়াসিম আকরাম, সাখাওয়াত খন্দকার, শাহাদাত হোসেন পাপ্পু, শ্রমিক নেতা আমিনুল বিএনপি নেতা জাহাঙ্গীর খিজির বেপারী, ছাএনেতা সৌরভ বেপারী আজমাইন হোসেন অনিক রায়হান আলম বেপারী রাজীব বেপারী পাপপু বেপারী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃনদ।

এছাড়াও চন্নাপাড়া এমদাদুল উলুম মাদ্রাসার ছাত্র শিক্ষক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত শাহজাহান চঞ্চলের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category