• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শ্রীবরদীতে মাঠ দিবস অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুন, ২০২৪

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ২০২৩-২৪ অর্থ বছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী বাস্তবায়নোত্তর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ জুন) বিকালে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে পৌর সভার তারাকান্দি মহল্লার তোফাজ্জল হোসেন মাস্টারের বাড়ির উঠানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক আজিজুর রহমান।

কৃষি উপ-সহকারী জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক, হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, কৃষক প্রতিনিধি আলমগীর হোসেন, কৃষক মতিউর রহমান ও ইব্রাহীম মিয়া। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার রওশনারা বেগম কাকলী, মহিলা কাউন্সিলর জ্যোৎস্না বেগম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক কৃষাণী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category