• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আলোচনা সভা

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শ্রীবরদী ( শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল আহসান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সাংবাদিক তরিকুল ইসলাম, ফরিদ আহম্মেদ রুবেল, দ্বীপন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএমপি’র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহানসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, বর্তমানে এ.আই এর যুগে কোনটি সঠিক কোনটি ভুল এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। বিবর্তনশীল সমাজে নতুন প্রেক্ষাপট তৈরি করছে। আমরা অনেকে ভূল তথ্য সত্য মনে করে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। এতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। একটা প্রজন্ম তৈরি হয়েছে, যাদের জীবনের সাথে প্রযুক্তি জড়িত। এতে অনেক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। যা প্রচলিত মূল্যবোধ, প্রতিষ্ঠান ও জীবন পদ্ধতিকে মৌলিকভাবে পরিবর্তন করে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category