• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সকল সর্ত পূরুণের পরও এমপিও ভূক্ত হয়নি পার্বতীপুরের পিরোজপুর উচ্চ বিদ্যালয়

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
সকল সর্ত পূরুণের পরও এমপিও ভূক্ত হয়নি দিনাজপুর জেলার পার্বতীপুরের পিরোজপুর উচ্চ বিদ্যালয় । ২০০৩ ইং সালে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়ন এলাকায় গড়ে উঠা এই বিদ্যালয়টির ইআই আই ইআইআইএন নং-১৩৭৭৭৯, হাই স্কুল কোড-৯২০৭ ।বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক/কর্মচারী রয়েছে ১৫ জন। এমপিও ভূক্ত না হওয়ার কারনে যাঁদের করতে হচ্ছে মানবতর জীবন যাপন।

জানা গেছে,পিরোজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা-২৭৮ জন । জেএসসি-৪৮ জন । পাশের হার-১০০% । এসএসসি ২৫ জন । পাশের হার ৭০% । ৬ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন-৪৪ জন ২০২১ সালের এমপিও নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ আছে এবং এমপিও ভুক্তির আবেদিত স্তর-নিম্ন মাধ্যমিক । অতিরিক্ত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পর্যায়ের পাঠ দান অনুমোদন আছে ।
নিম্ন মাধ্যমিক পর্যায়ের অনুমোদন ১/১০/২০১৫।

আইসিটি অনুমোদন ১/১০/২০১৬। মাধ্যমিক পর্যায়ের অনুমোদন ১/১০/২০১৯। একাডেমিক স্বীকৃতি ০১/০১/২০২৩ । গত বছর এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ ছিল ।বিদ্যালয়টি পার্বতীপুরের হাবড়া ইউনিয়নের পিরোজপুর মৌজার ১ একর ৩ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত । বিদ্যালয়ের গ্রামে মুসলমান, হিন্দু , আদিবাসী এবং হরিজন সম্প্রদায়ের লোক বাস করে । তারা ৯৫% ভূমিহীন গরীব মানুষ । পিছিয়ে পড়া এলাকার মানুষ সবাই । ১৫ বছর আগে এই পিরোজপুরের তিন গ্রামের মানুষের চলাচলের কোন রাস্তা ছিল না । এলাকাবাসী একত্রিত হয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং এমপি মহোদয়ের সহযোগীতায় স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তা নির্মাণ করে ।

২০১৬ সালে এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান সরকারের সহযোগীতায় শতভাগ বিদ্যুতায়ন হয় । আনুমানিক ৩০ থেকে ৪০ বছর আগে এই পিরোজপুর এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বানভাসি এবং ছিন্নমূল গরীব মানুষ এসে বসতি স্থাপন করে হেতু এলাকাটি অনেক পিছিয়ে পড়া ।

এই পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই গ্রামে সরকারী সকল শর্ত পূরুণ করে প্রাইমারি এবং হাইস্কুল গড়ে তুলে বিনা বেতনে পাঠ দান করায়।
প্রতি বছর এই এলাকা থেকে ৪০/৫০ জন ছেলে মেয়ে উচ্চ শিক্ষা লাভের জন্য কলেজে ভর্তি হয় ।

শিলি বৃষ্টির কারণে বিদ্যালয়ের ১৫ টি কক্ষের মধ্যে ৯টি শ্রেণী কক্ষ ক্ষতিগ্রন্থ হয়েছে । আর্থিক দৈন্যতার কারনে সেগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফি বলেন,বিদ্যালয় এমপিও ভূক্তির সকল সর্ত পূরুণ করা হলেও আজও বিদ্যালয়টি এমপিও ভূক্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category