• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সরকারি কর্মকর্তার যোগদান আদেশ বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

দিনকাল বিডি / ১৬৯ Time View
প্রকাশঃ রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

মোঃমনির হোসেন ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশালের সাবেক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ২০১৮ সালে উপজেলায় কর্মরত থাকাকালীন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মোতালেব সহ একাধিক মুক্তিযোদ্ধাদের অকথ্য, অশ্লীল ভাষায় গালিগালাজ করায় সরকারি কর্মকর্তা শাহাদাত হোসেনকে পুনরায় ত্রিশালে যোগদানের আদেশ প্রদান করায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান।

রবিবার ২২ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ- ৭১ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা কলিম উদ্দিন সহ শতাধিক মুক্তিযোদ্ধাগণ।

মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধাগণ ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান এর কাছে শাহাদাত হোসেন এর যোগদানের আদেশ বাতিলের জন্য স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category