• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সাংবাদিকরাই সমাজের দর্পণ-তাদের লেখনি দেশ ও জাতির কল্যাণে -ওসি ধামইরহাট

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ধামইরহাট থানার নবাগত ওসির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বিকেল ৫ টায় ধামইরহাট থানায় অতি সম্প্রতি যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম এর সাথে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম।

মত বিনিময়কালে ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম বলেন,‘সাংবাদিকরাই হলো সমাজের দর্পন, তাদের লেখনি দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে। ’ এ সময় সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আব্দুল্লাহ হামিদী, আব্দুল্লাহ হেল বাকী, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুছা স্বপন, প্রতিষ্ঠাতা সম্পাদক কাউন্সিলর মেহেদী হাসান, উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, সদস্য শামীম রেজা, পাস্কায়েল হেমরম, সাইফুল ইসলাম, জাহিদ হাসান, আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, আনিছুর রহমান, মেহেদী হাসান উজ্জল, মো. উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু, সোহেল রানা, এ.কে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন এবং উপস্থিত সকল সাংবাদিক নবাগত ওসি বাহাউদ্দিন ফারুকীকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

প্রসঙ্গত, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম ধামইরহাট উপজেলায় গত ১৯ জুলাই ২০২৩ এ ধামইরহাট থানায় যোগদান করেন, তিনি এর আগে সিআইডি, ঢাকায় কর্মরত ছিলেন এবং সিরাজগঞ্জের সদর থানা, তাড়াশ এবং পাবনা জেলার ইশ্বরদী থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মত বিনিময় কালে তিনি ধামইরহাট থানাকে মাদক মুক্ত করা তথা সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category