• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক
অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাতের
অভিযোগ উঠেছে পাভেল ইসলাম মিমুল (৩০) নামে এক যুবকের
বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মহানগরীর মতিহার থানায় লিখিত
অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অটোচালক মোঃ মুঞ্জুর (৩৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, মুঞ্জুুর মহানগরীর কাজলা এলাকার অকট্রয়
মোড় জামরুল তলা (বিলপাড়া) এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক।
ব্যক্তিগত প্রয়োজনে তিনি কাটাখালী থানা এলাকার বাসিন্দা মোঃ
সাকিলের গ্যারেজে তার মহাজনের ব্যাটারিচালিত অটো বন্ধক রেখে ২৫
হাজার টাকা ধার নিয়েছিলেন।
পরে গত (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে তিনি অটোটি ছাড়িয়ে
আনার জন্য বোয়ালিয়া থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার
বাসিন্দা মোঃ পাভেল ইসলাম মিমুলের সহযোগিতা চান। অভিযোগে
বলা হয়, মিমুল নিজেকে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয়
দিয়ে মঞ্জুরকে আশ্বস্ত করেন, তিনি টাকা দিয়ে অটোটি ছাড়িয়ে
আনবেন।
এ সময় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে মুঞ্জুর নগদ ২৫ হাজার টাকা
মিমুলের হাতে তুলে দেন। তবে গভীর রাত পর্যন্ত অপেক্ষার পরও মিমুল অটো
নিয়ে ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় বলে
অভিযোগে উল্লেখ করা হয়।
পরদিন ২২ মে রাত সাড়ে ৮টার দিকে মুঞ্জুর ফোন দিলে অভিযুক্ত মিমুল
কাজলা অকট্রয় মোড়ে এসে টাকা ফেরত না দেওয়ার কথা জানিয়ে
প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে বলা
হয়েছে।
পরে মুঞ্জুরের স্ত্রী বাবার বাড়ি থেকে ঋণ নিয়ে ২৫ হাজার টাকা
সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে মহাজনকে সঙ্গে নিয়ে বন্ধক রাখা
অটোটি ছাড়িয়ে আনেন মুঞ্জুর।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত মিমুল এখন সরাসরি টাকা ফেরত দিতে
অস্বীকৃতি জানিয়েছেন। এ ঘটনায় তিনি মতিহার থানার অফিসার
ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা গ্রহণ এবং টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ
গোলাম কবির জানান, ভুক্তভোগী অটো চালকের দায়ের করা অভিযোগ
পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category