• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহার পুলিশ ফাঁড়িতে যোগদানের দুই মাসেই সাফল্য পাচ্ছে এস আই বকুল হোসেন

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বুলবুল আহম্মেদ :
বগুড়ার আদমদীঘি থানার সান্তাহার পুলিশ ফাঁড়িতে যোগদানের দুই মাসের মাথায় জনগণের প্রত্যাশা প্রায় শতভাগ পূরণ করেছেন এস আই বকুল হোসেন। মাদক , চোর-ডাকাত, সন্ত্রাস এখন অনেকটাই অপরাধমুক্ত সান্তাহার পৌর শহরে। ইতোমধ্যে জাল টাকা ও ডাকাত আটকের পর কর্মদক্ষ সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই বকুল হোসেন প্রশংসিত হচ্ছেন সর্বমহলে।

গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সান্তাহর পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করে এস আই বকুল হোসেন। যোগদানের পর থেকেই তার ঝুঁলিতে একের পর এক সাফল্য যুক্ত হতে থাকে। মাদক, সন্ত্রাসী, চোর-ডাকাত গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার রহস্য উৎঘাটন ও তদন্তের পাশাপাশি মামলার আসামীদের গ্রেফতার করেছেন। এছাড়া হারিয়ে যাওয়া প্রায় ৮ থেকে ১০ টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌছে দিয়েছেন এস আই বকুল হোসেন। রমজান ও ঈদকে সামনে রেখে জাল টাকা ছড়িয়ে দেওয়া চক্রের এক সদস্যকে ৭২ হাজার জাল টাকা সহ আটকের পাশাপাশি গত (৩ এপ্রিল) রাতে সান্তাহার পৌর শহর থেকে অস্ত্রসহ সাতজন ডাকাতকে আটকের পর সর্বমহলেই আলোচনার কেন্দ্রবৃন্দুতে তিনি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই বকুল হোসেন বলেন, আমি সান্তাহারে যোগদানের পর থেকেই অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সিনিয়র সহকারি পুলিশ সুপার (আদমদীর্ঘি সার্কেল) নাজরান রউফ স্যার ও আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী এবং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার স্যারের পরামর্শে তাদের সার্বিক দিক নির্দেশনাগুলো যথাযথ মেনে চলার চেষ্টা করি।

অপরাধ দমনের জন্য সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় আমরা প্রতিনিয়ত যাতায়াত করি। এতে করে অপরাধমূলক কাজ কমে গেছে। সেবা প্রার্থীদের সকল ধরনের সহযোগিতার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, সহকর্মীদের আমি সব সময় সহযোগিতা করেতে চেস্টা করি। তাদের কাজের সফল্য দেখে ভালো লাগে। যারা অপরাধ করবে, তাদের শাস্তির আওতায় আনা হবে। পুলিশেও এখন ভালো কাজ করার প্রতিযোগিতা বেড়েছে। এটা একদিকে যেমন দেশ ও জনগণের কল্যাণ হবে তেমনি পুলিশের প্রতি মানুষের আস্থা ভালোবাসা বেড়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category