• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুন, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৩৩ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১২টায় সান্তাহার পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ঘাটতি হয়েছে ৯৮ লাখ ৬৭ হাজার ৯১৯ টাকা। রাজস্ব খাতে আয় ১৬ কোটি ০২ লাখ ৫৬০ টাকা এবং উন্নয়ন খাতে ১৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা আসবে বলে তিনি উল্লেখ করেন।

বাজেট অধিবেশনে যানজট, রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেন নির্মান বিষয়ে তুলে ধরেন মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সান্তাহার সাইলো সুপার শাহারিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান, সাংবাদিক খায়রুল ইসলাম, সাগর খান, গোলাম রব্বানী দুলাল, নেহাল আহম্মেদ, সৈকত খান, রাহুল পারভেজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category