• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সান্তাহার রেলওয়ের লোহা চুরি ঘটনায় খালাসী সুমন সাময়িক বরখাস্ত

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সান্তাহার রেলওয়ের গুদাম থেকে পুরাতন লোহা চুরি ঘটনায় সংকেত অফিসের সুমন সরদার নামের এক খালাসীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) দুপুরে সান্তাহার রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (সংকেত) কার্যালয়ের এসএসএই মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় উদ্ধারকৃত ১০০ কেজি লোহা জব্দ দেখানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ে সংকেত অফিসের পাশে সুইচ কেবিনের গুদাম থেকে সংকেত অফিসের খালাসী সুমন সরদার গত সোমবার সন্ধ্যায় রেলওয়ের বেশ কিছু মালামাল (লোহা) গোপনে বস্তায় ভরে ভ্যান যোগে সান্তাহার পৌরসভার মালগুদাম মসজিদের পাশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত মালগুদাম বিট সিপাহী মেহেদী হাসনাত মুন্না তার গতিবিধি সন্দেহ জনক দেখে বস্তা ও ব্যাগ তল্লাশী করতে চাইলে খালাসী সুমন সরদার দৌঁড়ে পালিয়ে যায়। পরে রেলওয়ের লোহাসহ ১০০কেজি অন্যান্য মালামাল উদ্ধার করেন।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নূর-এ নবী জানান, মালামাল উদ্ধারের পর তদন্ত পূর্বক অভিযুক্ত খালাসী সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বিভাগীয় মামলা করা হয়েছে। সেই সাথে তদন্ত প্রতিবেদনও পাঠানো হয়েছে। অভিযুক্ত খালাসী সুমন সরদার গা ঢাকা দেয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সান্তাহার রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর (সংকেত) কার্যালয়ের এসএসএই (সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) মনোয়ার হোসেন জানান, রেলওয়ের লোহা চুরি সংক্রান্ত অপরাধে ইতিমধ্যে খালাসী সুমন সরদারকে সাময়িক বরখাস্ত আদেশ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category