• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সাপাহারে আম মৌসুমে যানজট নিরসনে বিশেষ নির্দেশনা জারি ২২ মে থেকে কার্যকর হবে

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ মে, ২০২৫

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ

সাপাহার উপজেলায় আমের মৌসুমকে সামনে রেখে বাজার এলাকায় সৃষ্ট যানজট নিরসন, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ ও আম বাজারজাতকরণ প্রক্রিয়া সহজ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ মে থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাপাহার জিরো পয়েন্ট এলাকায় কোনো ধরনের যাত্রী উঠানামা বা যানবাহন পার্কিং করা যাবে না। যানজট নিরসনে বিভিন্ন এলাকার যাত্রীদের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে: নওগাঁ ও পত্নীতলা থেকে আগত যানবাহন গোডাউনপাড়া মোড় এবং পোরশাগামী যাত্রী সাধারণগন জয়পুর ফিলিং স্টেশন মোড় ব্যবহার করবে। তিলনা গামী যাত্রীরা পশু হাসপাতাল অফিসের সামনে উঠানামা করবেন। খঞ্জনপুর ও জবই থেকে আগত যানবাহনের জন্য নির্ধারিত স্থান পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এবং আগ্রাদ্বিগুন গামী যানবাহন মহিলা কলেজ রাস্তার সম্মুখে পার্কিং ও যাত্রী উঠানামা করবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যানজটমুক্ত রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনবল নিয়োগ করা হবে।
উপজেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও আমচাষিরা বলেন, “প্রতি বছর আম মৌসুমে যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি মিলবে।”
সাপাহার উপজেলা প্রশাসন সকলের সহযোগিতা কামনা করেছে যাতে আম মৌসুমে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ বজায় রাখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category