• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সাপাহারে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত: বহিষ্কার-১

দিনকাল বিডি / ২৪৪ Time View
প্রকাশঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারে ৩ টি কেন্দ্রে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারে উপজেলার ৩ টি কেন্দ্রে সরকারী কলেজ, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজ ও সরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
তিনটি কেন্দ্রে প্রথম দিন ১৫৩৫ জন শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ১৫০২ জন শিক্ষার্থী। অনুপস্থিত ৩৩ জন এবং নকল করার অপরাধে সরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র পরিদর্শনে গিয়ে ওই পরীক্ষার্থীর কাছে নকল পাওয়ায় তাকে বহিষ্কার আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ইকবাল হোসেন।
জানা যায়, সাপাহার সরকারী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৬৩ জন, উপস্থিত ছিলেন ৭৫৫ জন, অনুপস্থিত ৮ জন, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজে মোট পরীক্ষার্থী ৩৭০ জন, উপস্থিত ৩৬৯ জন অনুপস্থিত ১ জন ও সরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসায় ২৯৬ জন, উপস্থিত ২৭৬ জন, অনুপস্থিত ২০ জন এদের মধ্যে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একং কারিগরি শাখার মোট পরীক্ষার্থী ১০৬ জন উপস্থিত ১০২ জন অনুপস্থিত ৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category