• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

সাপাহারে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

জাহিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) অফিস থেকেঃ “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষনা করা হয়। মেলা উদ্বোধনের পর মেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের ২০ টি স্টল তাদের ডিজিটাল উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শন করে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন ব্যাপী মেলার সমাপ্তি করা হয়। এসময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রুহুল আমিন,মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনিরুজ্জামান টকি, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ান কবীর, এলজিইডি প্রকৌশলী তাহাজ্জদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা সহ সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category