• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সাপাহারে মহান বিজয় দিবস উদযাপন

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চ স্মৃতিস্তম্ভে অবস্থিত শহীদমিনারে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ, দুপুরে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সমাবেশ ও সংবর্ধনা এবং জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসয় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সমাজসেবকগণ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category