• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালাইন ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় বক্তব্য দেন,ভালাইন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আশরাফুল ইসলাম সাঁই, সহ-সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক রওশন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক সালেহ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনিছার রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য রেজাউল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি এমাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category