• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার পরিচিতি সভা ও সনদ বিতরণ

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার পরিচিতি সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১১টার সময় নাভারণ হক কমিউনিটি সেন্টারে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সভাপতি ও দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম ফারুক হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার উপদেষ্টা ও প্রভাষক আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ (মিন্টু), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মাহামুদুল হাছান, সহ-সভাপতি ও সাংবাদিক আব্দুর রহিম, নাভারণ প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি তরিকুল ইসলাম ঝন্টু,বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক রাজু কামাল ও জাহিদুল মোমিন সুমন, মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি এরশাদ আলী প্রমুখ।

পরে প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যশোর জেলা শাখার সদস্যদের মাঝে পরিচয় পত্র ও সনদ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category