• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদকে গণ সংবর্ধনা

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

সাইফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি :

নাটোর জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদকে গণ সংবর্ধনা দিয়েছে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামবাসী। হুলহুলিয়া দেশের আদর্শ গ্রাম হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার রাত ৮টায় হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ ভবনে এ গণ সংবর্ধনা দেয় গ্রামবাসী।

হুলহুলিয়া গ্রামের মো. বেলাল মৃধার সভাপতিত্বে এবং মোশারফ ও রিপনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক ঞআহ্বায়ক জলিল মাস্টার, সাবেক সদস্য সচিব ফেরদৌস আলম দুলাল, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দাউদার মাহমুদ বলেন, বিগত দিনে আওয়ামী লীগ হুলহুলিয়া গ্রামকে নিয়ে যা করেছে আমরা তা করবো না। এই গ্রামে আওয়ামী লীগের কর্মী নিরাপদ, জাতীয় পার্টির কর্মী নিরাপদ, জামায়াতে ইসলামীর কর্মী নিরাপদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই নিরাপদে থাকবে। হুলহুলিয়া গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যাতে আমরা রোড ম্যাপ করে সিংড়া উপজেলার অন্য গ্রামে গিয়ে বলতে পারি যে হুলহুলিয়া গ্রামের মত আইনের ব্যবস্থা করুন, যেখানে কেউ শোষিত হবেনা, নির্যাতিত হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category