• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে অটোভ্যান চালক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার-২

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের খংগুয়ার ব্রীজ নামক স্থানে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে পুলিশ উপজেলার রামজীবন গ্রামে অভিযান চালিয়ে রানা মিয়া (২৭) ও পরাণ গ্রামের মোশারফ হোসেন মনিরকে (১৯) গ্রেপ্তার করে। রানা ওই গ্রামের আফছার আলীর ছেলে এবং মনির পরাণ গ্রামের মন্জু মিয়ার ছেলে। পুলিশের নিকট প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে তারা।
বুধবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটরি গ্রামের খংগুয়ার ব্রীজ নামক স্থানে রাস্তার পাশে ধান ক্ষেত থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় অটোভ্যান চালক খলিলুর রহমানের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। খলিলুর পাশ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের এনাতুল্লাহর ছেলে। এর একদিন পর বৃহস্পতিবার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের শামসুল হকের সেচ পাম্পের সামন হতে ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। আসামিদের ১৬৪ ধারায় জবানবন্ধি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে। অল্প সময়ের মধ্যে হত্যার প্রকৃত ঘটনা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category