• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে আ’লীগ সহ-সভাপতি সাজেদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুুন্দরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাজেদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এরশাদ আলী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এএসএম আশিকুজ্জামান প্রামানিক তুহিন, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বিকাশ, সাবেক ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম সামু, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান নুর, সুমন মিয়া প্রমূখ। এসময় উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ নেতা সাজেদুল ইসলাম তার ব্যক্তিগত কাজে উপজেলার বঙ্গবন্ধু চত্বরের পূর্ব পাশে মৌমিতা কম্পিউটারে কাজ করছিলেন । এ সময় দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা করলে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ ঘটনায় সাজেদুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ করেন ।

এ ব্যাপার থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category