• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার হলে স্মার্টফোনসহ ধরা, পরীক্ষার্থী বহিষ্কার

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা অমান্য করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে স্মার্টফোনসহ ধরা পড়েন।

পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘনের দায়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃত পরীক্ষার্থীর রোল নম্বর ২০৯৮৭৩ এবং রেজিস্ট্রেশন নম্বর ২২১৭৬৬০৪৫৬।

ঘটনাটি পর্যবেক্ষণ করে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত শিক্ষক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত স্পেশাল পরিদর্শন টিম-৭ এর প্রধান ও গাইবান্ধা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. রহুল আমীন বহিষ্কারের নির্দেশ দেন।

কেন্দ্র সচিব ও আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এক পরীক্ষার্থী স্মার্টফোন নিয়ে কক্ষে প্রবেশ করে।

এ ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে আছি। নিয়ম ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category