• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে জনতার হাতে পিকআপ ভর্তি চাল আটক

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সন্দেহজনকভাবে পিকআপ ভর্তি চাল আটক করেছে স্থানীয় জনতা। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরণকৃত ভিজিএফ এর চাল সন্দেহে রোববার দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজারে আটক করে জনতা। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চাল থানা হেফাজতে নিয়েছেন।
পিকআপ গাড়ির ড্রাইভার হারুন মিয়া ও স্থানীয়রা বলেন, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশ হতে চাল ও ধান ব্যবসায়ী ছক্কু মিয়া ও মোস্তা মিয়ার গোডাউন হতে পাশ্ববর্তী গাইবান্ধা সদর উপজেলার লেংগাবাজারস্থ চাল ও ধান ব্যবসায়ী মোস্তাফিজার রহমানের গোডাউনে পিকআপ গাড়িতে করে সাড়ে পাঁচশত মেট্রিকটন চাল নিয়ে যাচ্ছিল। মোস্তাফিজার রহমান ওই দুই ব্যবসায়ীর নিকট চালগুলো কিনেছেন। স্থানীয়দের দাবি শনিবার কঞ্চিবাড়ি ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন। ওইসব চাল কঞ্চিবাড়ি ইউনিয়নের ভিজিএফ এর চাল।
কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম বলেন, শনিবার উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান ও ট্যাক অফিসারের উপস্থিতিতে তাঁর ইউনিয়নের ৫ হাজার ৮১৬ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণকৃত চালের ১ হাজার ১৬৩ খালি বস্তা এখনো তার পরিষদের গোডাউনে জমা রয়েছে। আটককৃত চাল সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেন ওই ব্যবসায়ীগণ নিয়মিতভাবে খোলা বাজারে ধান ও চাল ক্রয় করে মহাজনের বিক্রি করে থাকেন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বলেন, তিনি গাইবান্ধা জেলায় মিটিং করছেন। এ সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, আটককৃত চাল সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এর আদেশে থানায় রয়েছে। সঠিক যাচাই ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান বলেন, সদ্য যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার গাইবান্ধা জেলায় মিটিং এ রয়েছেন। তাঁর আদেশে আটককৃত চালগুলো থানায় নেয়া হয়েছে। সঠিক যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, তিনি জেলায় মিটিং এ রয়েছেন। ফিরে এসে এ সংক্রান্ত বিষয়ে কথা বলব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category