• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে জেল হত্যা দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ২৩৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতার মুৃরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয়, কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আজিজার সরদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, প্রচার সম্পাদক আখতারুজ্জামান শাকিল,

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুজ্জামান প্রামানিক তুহিন, সাধারণ সম্পাদক জামিউল আনছারী লিংকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রতন মিয়া, আসাদুজ্জামান নুর, সুমন মিয়া প্রমূখ। শেষে দোয়া পরিচালনা করেন পৌর বাজার জামে মসজিদের পেশ ইমাম সৈয়দ মাহমুদ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category